Swadhin News Logo
মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। এ সময় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানও আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার

আ.লীগ রাজনীতিতে ফেরার আর কোনও সুযোগ পেতে পারে না: আখতার

বাগেরহাটে সাংবাদিক হত্যা মামলার আসামি ১৯ জন

বাগেরহাটে সাংবাদিক হত্যা মামলার আসামি ১৯ জন

Bonus Bez Vkladu Pri Hre Jackpot Raider ➡ Slovenský región   Join the Action

Bonus Bez Vkladu Pri Hre Jackpot Raider ➡ Slovenský región Join the Action

যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডে নতুন মোড়

যুবদল নেতা রাশেদ হত্যাকাণ্ডে নতুন মোড়

‘আমার বুকের ধনরে আইনা দেন’, ইরাকে হত্যার শিকার আজাদের মায়ের আহাজারি

‘আমার বুকের ধনরে আইনা দেন’, ইরাকে হত্যার শিকার আজাদের মায়ের আহাজারি

মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব: ট্রাম্প

ব্রিজের নিচে কোকো ক্রীড়া সংসদের সভাপতির লাশ, পরিবার বলছে ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল

ব্রিজের নিচে কোকো ক্রীড়া সংসদের সভাপতির লাশ, পরিবার বলছে ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল

তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি, চট্টগ্রামের লক্ষ্য ১৭৫

তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি, চট্টগ্রামের লক্ষ্য ১৭৫

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত