Swadhin News Logo
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ
আব্বাস-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দিয়ে তাদের নিয়োগ দেয়া হয়।

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা

মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা

হুমায়ূন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন, রেহান আসিফ আসাদ।

এর আগে আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ পড়ান। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

এর পর শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

বাংলাদেশ জার্নাল/সিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
পদ্মায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

পদ্মায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

ট্রাম্পের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত

ট্রাম্পের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত

সাত সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

সাত সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩

ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩

নওগাঁয় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নওগাঁয় বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন ৫ কোটি টাকার সড়ক

উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন ৫ কোটি টাকার সড়ক

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার উত্তেজনা চরমে, এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়ন ওয়াশিংটনের

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার উত্তেজনা চরমে, এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়ন ওয়াশিংটনের

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: ফেসবুক পোস্টে আমির হামজা

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: ফেসবুক পোস্টে আমির হামজা

রোগী দেখে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রোগী দেখে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ময়মনসিংহে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিল, গ্রেফতার ৩

ময়মনসিংহে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিল, গ্রেফতার ৩