Swadhin News Logo
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ণ
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফের শুভেচ্ছা

নবগঠিত মন্ত্রিপরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আজ (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শপথ গ্রহণের পরপরই নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্বগুণের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনি সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং বাংলাদেশ ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবে এই কামনা করছি।

ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন। তবে সাবেক কোনো ক্রীড়াবিদের টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী হওয়ার রেকর্ড নেই বললেই চলে। বলতে এবারই প্রথম টেকনোক্র্যাট মন্ত্রী হলেন আমিনুল হক।

সাধারণত বিশিষ্ট ব্যক্তি যাদের বিশেষ বিষয়ে অভিজ্ঞতা, অসাধারণ দক্ষতা ও দলের ত্যাগী নেতাদের টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়। কোনো সাবেক ক্রীড়াবিদ নির্বাচনে পারাজিত হয়ে কিংবা টেকনোক্র্যাট কোটায় এর আগে কখনও মন্ত্রী হননি, আমিনুল হকই এবার প্রথম।

নব্বই দশকের মাঝামাঝিতে ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন আমিনুল হক। মোহামেডান, আবাহনী, ফরাশগঞ্জ, মুক্তিযোদ্ধাসহ দেশের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন তিনি। গোলকিপার হয়েও ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার ছিলেন আমিনুল।

২০০৩ সালে সাফ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক অনেক ম্যাচে গোলকিপার হিসেবে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন আমিনুল হক।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজই প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন পর আরেক সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। তৃতীয় সাবেক ফুটবলার হিসেবে মন্ত্রীর দায়িত্ব নিলেন আমিনুল হক।

বাংলাদেশ জার্নাল/এমপি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

তিনটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ গ্রেফতার ২০

তিনটি আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ১৪ নারীসহ গ্রেফতার ২০

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের ৩০টি গাড়ি সরকারকে দিচ্ছে এনবিআর

শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের ৩০টি গাড়ি সরকারকে দিচ্ছে এনবিআর

যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের, থেমে গেলো আলোচনা

যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের, থেমে গেলো আলোচনা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য

গান গেয়ে চলতো ৯ দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার, এখন সেটিও বন্ধ

গান গেয়ে চলতো ৯ দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবার, এখন সেটিও বন্ধ

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

অনলাইন জুয়ার আসক্তি কেড়ে নিলো তরুণের প্রাণ

অনলাইন জুয়ার আসক্তি কেড়ে নিলো তরুণের প্রাণ

চাঁনখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় পিছিয়েছে

চাঁনখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় পিছিয়েছে

শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি, আমরা খুব ব্যথিত: এ্যানি

শাহবাগে জুলাই যোদ্ধাদের মারামারি, আমরা খুব ব্যথিত: এ্যানি