Swadhin News Logo
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. Public
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জোকস
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রবাস

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছালো

প্রতিবেদক
Nirob
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পেছালো

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তিনি এই ভাষণ দেবেন। নতুন সূচি অনুযায়ী, আজ রাত পৌনে ১০টায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সময় পরিবর্তনের এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে কথা বলবেন। তবে প্রশাসনিক ব্যস্ততা এবং দাপ্তরিক কাজের সমন্বয় করতে গিয়ে ভাষণের সময় কয়েক ঘণ্টা পিছিয়ে পৌনে ১০টা নির্ধারণ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে জাতির উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

প্রধানমন্ত্রী হিসেবে আজ ছিল তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস। দিনের শুরুতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান এবং দাপ্তরিক কাজ শুরু করেন। সচিবালয়ে প্রথম দিনেই বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও জরুরি নথি পর্যালোচনার কারণে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ছিল অনেক বেশি।

বাংলাদেশ জার্নাল/জে

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত